শিরোনাম
◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচার কালে যশোরে ১৭টি স্বর্নবারসহ চোরাকারবারী আটক

আইরিন হক, বেনাপোল(যশোর) : ভারতে পাচার কালে যশোরে ১৭ পিস স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার (৩৬) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দরাজহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। 

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম বাঘারপাড়া উপজেলার দরাজহাট এলাকার হাসান‌ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। এসময় তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সঞ্জয় সরকারকে আটক করে। পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো ১৭টি সোনার বার উদ্ধার করা হয়।প্রায় দুই কেজি ওজনের ওই সোনার বাজার মূল্য তিন কোটি টাকা।  তিনি বিজিবিকে জানিয়েছেন- ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন।

 আটক সঞ্জয়কে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়