শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ১২০ টাকায় পুলিশে চাকুরী পেলো ২১ জন

নিনা আফরিন ,পটুয়াখালী : কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় পটুয়াখালীতে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েঢ়েন ২১ জন চাকরিপ্রার্থী। 

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ।  এ বছর পটুয়াখালী ২১ জনের বিপরীতে আবেদন করেন ১৮ শত ৪ জন। এর মধ্যে ৭ টি ইভেন্টে ২৪০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই আবেদন শুরু হয়ে শেষ হয় ২৪ জুলাই।  মোট ১৮ শত ৪ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ২৯ আগস্ট শারীরীক পরীক্ষায়  উত্তীর্ন ২৪০জন লিখিত পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষা শেষে ২১ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়।

এমন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক প্রার্থী।

তারা বলেন, আমরা হতদরিদ্র পরিবারের সন্তান। অভাব অনটনের মধ্যে চলে আমাদের সংসার। চূড়ান্ত তালিকায় নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কৃতজ্ঞ। এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারব।

পরে পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ  পরীক্ষায় উত্তীর্ণ নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়