শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ককটেল শুকানোর সময় বিস্ফোরণ, দুইজন আহত

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে ককটেল শুকানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা বর্তমানে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান। আহতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া-ঝুরিপাড়া এলাকার আব্দুল মেম্বারের ছেলে মো. জসিম উদ্দিন এবং গনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম আলী। 

স্থানীয়রা জানান, ইসলামপুরে একটি আম বাগানে ককটেল শুকানোর সময় কয়েকটি  বিস্ফোরণ ঘটে। এতে জসিম ও মাসুম নামে দুইজন আহত হয়। পরে তারা গোপনে রাজশাহীতে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘ইসলামপুরে একটি আমবাগানে ককটেল শুকনোর সময় বিস্ফোরণের দুজন আহত হয়েছে। খবর পেয়ে   ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। আম গাছের কয়েকটি ডাল ঝলছে গেছে, মাটিতে রক্ত পড়ে থাকতে দেখা গেছে।

যদিও এসব আলামত লোপাটে চেষ্টা করা হয়েছে।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচলনা করছে। আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

  • সর্বশেষ