শিরোনাম
◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে স্কুল থেকে ফেরার পথে জাকিয়া পারভিন নামে সপ্তম শ্রেনীতে পড়ুয়া  এক শিক্ষার্থীকে অপহরন করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন, বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন,কাগমারি গ্রামের হাবুর ছেলে জিসানসহ অজ্ঞাত কয়েকজন।

মঙ্গলবার(০৯ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীর মা শিখা বেগম।
এর আগে গত সোমবার  তাকে অপহরন করা হয়। অপহরনকৃত শিক্ষার্থী বেনাপোলের কাগমারী কিন্ডার গার্ডেনের ছাত্রী  ও কাগমারী গ্রামের জাহিদ হাসানের মেয়ে তিনি।

অপহরনের শিকার শিক্ষার্থীর  মা শিখা খাতুন পুলিষকে লিখিত অভিযোগে জানিয়েছেন, তার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উক্তত্ব করতো  সুমন ও তার সাঙ্গ পাঙ্গরা।  এতে প্রতিবাদ করা হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো। মঙ্গলবার তিনি তার মেয়েকে স্কুল শেষে বাড়ি নিয়ে আসছিলেন। পথিমধ্যে সুমন তার কয়েকজন বন্ধু একটি প্রাইভেট কার নিয়ে গতিরোধ করে। পরে জোর করে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে তিনি পুলিশকে অভিযোগ দিয়েছেন। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর থেকে শিক্ষার্থীকে  উদ্ধারের সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে ছেলের পরিবার ও স্থানীয়রা দায়িত্ব নিয়ে জানিয়েছেন, বুধবারের (১০ সেপ্টেম্বর) দিনের মধ্যে  ঐ শিক্ষার্থীকে তার পরিবারের কাছে ফেরত ফেরত দিবে। এক্ষেত্রে কথা না রাখলে পুলিশ আরো কঠিন ভুমিকায় যাবে জানান ওসি। 

  • সর্বশেষ