শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎বসতঘরের বাইরে অবস্থান করছিল রহমত, হঠাৎ গাছ ভেঙে পরে তার শরীরে, অতপর..

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের পাটগ্রামে গাছের চাপায় রহমত আলী (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়ারপাড় কবরস্থানে কয়েকজন কাঠুরে একটি গাছ কাটছিল। এ সময় অর্ধেক কাটা গাছ হঠাৎ পাশের একটি সুপারির গাছের উপর ভর করে পড়ে যায়। এতে সুপারির গাছ ভেঙে পাশেই বসতঘরের বাইরে অবস্থান করা রহমত আলীর মাথায় পড়ে। হঠাৎ গাছের আঘাতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।
‎
‎স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রহমত আলী মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
‎
‎স্থানীয়রা জানান, অসাবধানতাবশত কাঠুরেদের বেপরোয়া গাছ কাটা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।
‎
‎এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের করা অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ