শিরোনাম
◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে  

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আওনা ইউনিয়নের কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আলাল (২৬), দুলাল মিয়া (২৬), কাওয়ামারা গ্রামের ইসমাইলের ছেলে শ্রাবণ (২৭) ও স্থল গ্রামের আব্দুল আজিজের ছেলে শামীম হোসেন (২৭)। 

জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে ২৬ বীর এর বিশেষ দল উপজেলার আওনা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে সেনাবাহিনী। 

এ সময় আটককৃতদের কাছ থেকে ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৫টি বাটন ফোন, ৪১টি সিম কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০ হাজার ৪২৯ টাকা জব্দ করা হয়। পরে মঙ্গলবার ভোর ৪ টার দিকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের কাছে আটককৃতদের হস্তান্তর করে সেনাবাহিনী। 

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন জানান, আওনা ইউনিয়ন থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিল। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়