শিরোনাম
◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে  

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে ফিরলেন পাচারের শিকার নারী

আইরিন হক, বেনাপোল (যশোর): পাচারের শিকার সবেদা বেগম নামে এক নারীকে ভারতীয় পুলিশ বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে সবেদা বেগমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ভুক্তভোগীকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার গ্রহণ করেছে, যাতে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন জানান, সবেদা বেগমকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “ভুক্তভোগী চাইলে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়