শিরোনাম
◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে  

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে সাড়ে ৯শ পিস ইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রী আটক

মিজান লিটন, চাঁদপুর:  চাঁদপুরে সাড়ে ৯শ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ইউপি সদস্যের স্ত্রীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া। সোমবার ভোর ৫টায় হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) ও একই এলাকার নুরু গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী (৩০)।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। পরে ইউপি সদস্য বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী ও মোস্তফা কে আটক করে। এসময় ১৯টা জামের আকৃতির কালো কস্টেব দিয়ে মোড়ানো ইয়াবা ও নগদ অর্থ জব্দ করে পুলিশ। পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই মোখলেছুর রহমানসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া তিনি জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়