শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে নানার বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আরিল ইসলাম মুন (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দর এলাকায় নানার বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরিল ইসলাম মুন সোনাকান্দর গ্রামের মো. আলমগীরের মেয়ে। তিনি এবছর ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুনের বাবার বাড়ি এবং নানার বাড়ি একই এলাকায়। মুনের মা প্রবাসী এবং বাবা চাকরিসূত্রে ঢাকায় থাকেন। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে তার পরিবার।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, নিহত আরিল ইসলাম মুনের নানা আইয়ুব আলী খানের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ