শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে মাদক ব্যবসায়ীর মৃত্যু

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দেওয়ায় পানিতে ডুবে শাওন রেজা (২২) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র‌্যাব-১২ এর সদস্যরা রোববার সন্ধ্যায় ওই গ্রামে মাদক উদ্ধারের জন্য যান। স্থানীয় লোকজনদের সাথে কথা বলার এক পর্যায়ে র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে শাওন।

এ সময় বাড়ি পাশে পুকুরে ঝাঁপ দিলে সে তলিয়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের এক মামলার চার্জশিটভুক্ত আসামি শাওন রেজা।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। আধাঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, ‘রোববার কামারখন্দে র‌্যাবের কোনো অভিযান ছিল না। র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কামারখন্দে যায়। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক নদীতে ঝাঁপ দেয়। এরপর ডুবে মারা যায়।

  • সর্বশেষ