শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরে পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর রবিবার  সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন ভবনের তৃতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী চরজঙ্গলদী এলাকায়। তার বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারী।

জানা যায়, প্রায় ৯ মাস আগে ওই দরবারে স্থানীয় মুসল্লীদের হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এক ব্যক্তি নিহতসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আর ওইসব ঘটনায় থানায় ৪/৫টি মামলা রুজু হয়। এরপর থেকেই ওই দরবারটি জনমানবশূন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় আপোষমূলে মোকদ্দমাগুলো প্রায় দুমাস আগে নিস্পত্তি হলেও দরবারে ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা।

ওই অবস্থায় রবিবার দুপুরে পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন বহুতল ভবন থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ভবনটির তিনতলায় বোরকা পরিহিত অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানা পুলিশ। পুলিশের ধারণা, লাশটি অন্তত দুদিন ওই তিনতলায় পড়ে ছিল। যে কারণে লাশে পচন ধরেছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এছাড়া নানাভাবে ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়