শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রিকশা চালক হত্যায় গ্রেপ্তার ৪

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ওমর ফারুক (৩১) নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই হওয়া রিকশা ও ব্যাটারী জব্দ করা হয়। 

গ্রেপ্তার হওয়া আসামীদের রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (০৬ সেপ্টেম্বর) দিনব্যাপাী অভিযান চালিয়ে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর সদরের বৈঠাখালী এলাকার বিল্লাল শেখের ছেলে রিয়াজ শেখ (২৩), একই এলাকার হারুন দেওয়ানের ছেলে মারুফ দেওয়ান (২৭), করিমপুর এলাকার মৃত ইউসুফ আলী শেখ ছেলে ইলিয়াস শেখ (৪০) ও জেলার বোয়ালমারী উপজেলার মৃত নাজিম উদ্দীনের ছেলে লুৎফর ফকির (৩৫)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। 

উল্লেখ্য, গত মাসের ২৮ অক্টোবর বিকেলে ফরিদপুর সদরের দক্ষিণ কোমরপুর এলাকায় একটি অজ্ঞাতনামা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। অতঃপর সন্দেহভাজন আসামীদের আটক করে জিজ্ঞেসাবাদের পর মরদেহটির পরিচয় সনাক্ত করে পুলিশ। নিহতের নাম ওমর ফারুক (৩১)। পেশায় একজন রিকশাচালক। তার বাড়ি মাগুরার সদর উপজেলার জোনপুর এলাকায়। সে ওই এলাকার সৈয়দ আলী মোল্লার ছেলে। তবে, ফরিদপুর শহরের খোদাবক্স রোড এলাকায় বসবাস করতেন ওই রিকশা চালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়