শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৬ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা অধ্যক্ষ  সেলিমের মহাসড়কে বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: বিএনপি সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলবল নিয়ে সংসদী আসন পুর্নবহাল করার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার ভাটেরচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে মহাসড়ক দিয়ে বিভিন্ন জেলায় যাতায়াতকারীরা পড়েছে চরম দুর্ভোগে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বরত এ নেতা কুমিল্লা জেলার সংসদীয় আসন-২ (হোমনা- মেঘনা) আসন করার দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসন বিন্যাস করে একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কারণে রাস্তার দুপাশের লেনে গাড়ি চলাচল  বন্ধ হয়ে যায়।ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী পরিবহণের যাত্রী মাহিন বলেন, মহাসড়কে এ ধরনের কর্মকাণ্ড করে, বিক্ষোভ মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় আমি হতবাক। এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আইনশৃঙ্খলাবাহিনী নীরব এতে আমরা হতবাক।

কুমিল্লা থেকে ঢাকার উদ্দ্যশ্যে যাত্রীবাহী একটি বাসের যাত্রী অন্তরা জানান,  এটা সম্পূর্ণ বেআইনি। কোনো দেশেই মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের রেওয়াজ নেই। যত্তসব পাগলামি আমাদের দেশে। শুনেছি, আসন বণ্টন দাবিতে বিএনপির এক নেতা মহাসড়ক অবরোধ করছেন। আমরা এটার প্রতিবাদ জানাই। সেইসঙ্গে এই নেতাকে জনস্বার্থে বিএনপির উচিত লালকার্ড দেখানো।

ভাটেরচরের এক বাসিন্দা নাম প্রকাশে অনেচ্ছুক, তিনি জানান বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। সে এখানে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ এলাকায় এসে মানববন্ধন করে। মহাসড়ক অবরোধ করে।এটা এক ধরনের মূর্খতার পরিচয়। সে তার নির্বাচনী এলাকায় যা ইচ্ছে তা করুক। আমি তীব্র ধিক্কার জানাই এমন অনৈতিক ঘটনার জন্য।

গজারিয়া মহাসড়কে যানজট সৃষ্টি ও জনদুর্ভোগের বিষয়ে আঞ্চলিক রিজিয়নের গজারিয়া হাইওয়ে থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ  (পরিদর্শক) শওকত হোসেনকে তার ব্যবহৃত সরকারি নম্বরে কল করা হলে রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুপাশের লেন বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার বিষয়ে জানতে অধ্যক্ষ সেলিম ভূৃঁইয়ার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা যায় নি।

  • সর্বশেষ