শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ওই ঝুটের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাদুন এলাকায় মকবুল হোসেন ও গোলজার হোসেনের মালিকানাধীন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে শত শত এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসেন এবং ছুটোছুটি করতে থাকেন।

এ বিষয়ে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তাদের স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে গুদামে মজুদ করা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে যায়।

বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই সিনিয়র স্টেশন অফিসার।

  • সর্বশেষ