শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে নিখোঁজের ৫দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে নিখোঁজের ৫দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবক মিলন(১৯) উপজেলার লক্ষীপূর গ্রামের চাঁদ আলীর ছেলে।

পুলিশ ও মৃতের পরিবার সুত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সন্ধায় মিলন মাগরিব এর নামাজ পড়তে লক্ষীপূর নিজবাড়ী থেকে মসজিদে যায়। তার পর আর সে বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পর মিলনকে না পেয়ে তার পরিবারের পক্ষথেকে স্থানীয় থানায় জিডি করা হয়।

নিখোঁজের ৫দিন পর শনিবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষীপূর মাঠে জমিতে কাজ করতে যায় একই গ্রামের  করিম আলীর ছেলে কৃষক আব্দুর রহিম পঁচা গন্ধ পায়।পরে হলুদের ক্ষেতের ভিতরে মিলনের  অর্ধগলিত লাশ দেখতে পায়।এরপর  তার বাবাকে খবর দেয়। তারপর পারিবারের সদস্যরা লাশের পরণে থাকা কাপড়চোপড় দেখে মিলন লাশ দেহ সনাক্ত করে।

এ খবর পেয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ লক্ষীপূর মাঠে হলুদের ক্ষেত থেকে মিলনের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে প্ররণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়