শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 চার বছরের দাম্পত্য: ‘ঘুম থেকে উঠে দেখি স্ত্রী বাড়িতে নেই’

জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে উধাও হয়েছেন আয়েশা খন্দকার (২২) নামের এক গৃহবধূ। এই দাবি করে স্ত্রীর খোঁজে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তানজিদ ইসলাম অন্তর।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকার তানজিদ ইসলাম অন্তরের বাড়ি থেকে তার স্ত্রী নিখোঁজ হন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আয়েশা ও অন্তরের।

বিয়ের দুই বছর না যেতেই পড়াশোনার সূত্র ধরে আয়েশার জীবনে আসে অন্য এক তরুণ। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

Advertisement

বুধবার রাতে স্বাভাবিকভাবেই খাবার খেয়ে ঘুমিয়েছিলেন আয়েশা ও অন্তর। কিন্তু সকালে ঘুম থেকে উঠে অন্তর দেখেন, আয়েশা বিছানায় নেই।

ঘরের জিনিসপত্র এলোমেলো, ওয়াডরোবে রাখা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও ২ লাখ ৩৫ হাজার টাকাও নেই। স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় ছুটেছেন অন্তর। কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ থানায় অভিযোগ করেছেন। তার স্ত্রী ও কথিত প্রেমিকের ফোন বন্ধ রয়েছে।

অন্তর বলেন, ‘আমি তাকে পড়াশোনা করাতে চাইনি, তাঁর জোরাজুরিতে কলেজে ভর্তি করাই। এর পর থেকেই এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত দুই বছর ধরে মানসিকভাবে আমাকে নির্যাতন করেছে। শারীরিক সম্পর্কও এড়িয়ে যেত নানা অজুহাতে। তাকে আমি এতটা ভালোবেসেছি যে যখন যা চাইছে আমি তাই করেছি।

অন্তরের মা বলেন, ‘সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে দেখে বউ নেই। পরে রান্নাঘর ও ওয়াশরুমে খোঁজাখুঁজি করা হয়। কোথাও না পেয়ে ছেলে চিৎকার করে ওঠে যে আশেয়া জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। পরে আমরা শহরের বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু তাঁকে কোথাও পাইনি।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তাধীন।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ