শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড় এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে অবস্থান নেন। এতে আধাঘন্টা জন্য ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি সাংগঠনিক সম্পাদক ওয়ালিদুর রহমান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুত্তাসিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন মুজাহিদসহ অন্য নেতা কর্মীরা। 

বিক্ষোভ কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে আবারও যানচলাচল স্বাভাবিক হয়। 

  • সর্বশেষ