শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় ফুলতলী সমুদ্র সৈকতে অজ্ঞাত লাশ উদ্ধার

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা, কণর্ফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের পাশে ফুলতলী সমুদ্র সৈকতের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে স্থানীয় বাসিন্দা হাফেজ জয়নাল আবেদিন প্রথম লাশটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশটির চেহারা চেনা সম্ভব নয়, সম্ভবত দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। নিহতের পরনে ছিল একটি কালো রঙের ট্রাউজার। লাশটির আনুমানিক বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বার আউলিয়া ঘাট নৌপুলিশের এসআই আব্দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সমুদ্রে ভেসে এসে সৈকতের পাশে আটকে গেছে।

এ বিষয়ে এসআই আব্দুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমরা ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও নিহতের পরিচয় উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র মেলেনি। এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়