শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান বাবলু কুমার সাহা গ্রেফতার   

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় বিস্ফোরক মামলায় সন্দেহভাজন হিসেবে নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে আটটায় নিজ গ্রাম নারিকেলবাড়ীয়া থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে ওসি জানান, তাঁকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাঘারপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মোট ৩০৮ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচির সময় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মামলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাও আসামি হিসেবে নাম রয়েছে।

এর আগে একই মামলায় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে গত ৯ মে ডিবি পুলিশ গ্রেফতার করে। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়