শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কৃষকের ৫টি গরু বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষকের ৫ টি গরু বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে৷ ঘটনাটি ঘটেছে উপজেলার শিদলাই ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের আনছর আলী মেম্বার বাড়িতে৷ 

মৃত মফিজুল ইসলাম এর ছেলে কামাল হোসেন (৩০) জানান, প্রতিদিনের ন্যায় আমার গোয়াল ঘরের গরু গুলোকে রাত ৯ টার দিকে খাবার দিয়ে  আসি৷ এর ঘন্টাখানেক পরে রাত ১০ টার দিকে ছটফট করতে করতে একে একে  ৪টি গরু  মারা যায়৷ সাথে সাথে এলাকার গরুর ডাক্তারকে নিয়ে আসলে দেখে জানান যে গরু গুলোকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে৷ কামালের মা, মৃত মফিজুর ইসলামের স্ত্রী মোসাঃ হুসনেহেরা বেগম (৬০) জানান, আমরা কিস্তিতে টাকা তুলে গরু গুলো কিনে ছিলাম৷ ৫ টি গরুর মধ্যে ২ টি গাভী পেগনেন্ট ছিল৷ ৪ টি গরু সাথে সাথে মারা যায়৷

এখনও একটি বাছুর মাটিতে পরে আছে৷ কামালের বোন নাজমা আক্তার (৩৫) জানান আমাদের পরিবারের আয়ের উৎস ছিল গাভী গুলো৷ কিন্তু কে বা কারা বিষ দিল আমরা কিছুই জানিনা৷ প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের যেন সাহায্য করা হয়৷ আমরা আবার গরু ক্রয় করতে পারি৷ কামালের আত্মীয় মোঃ আওয়াল সরকার জানান খবর পেয়ে আমরা ছুটে এসে দেখতে পাই গরু গুলো ছটফট করতে করতে পরে পরে মারা যাচ্ছে এটা অত্যন্ত দুক্ষজনক৷ অবলা পশুর সাথে যারা এ কাজ করেছে তারা মানুষের কাতারে পরেনা৷ এক সাথে ৫ গরুর মুত্যুতে বাকরুদ্ধ পরিবারের তথা সমাজের মানুষ৷ ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়