শিরোনাম
◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:০০ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় ৩ শতাধিক পরিবারে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা মধু

আইরিন হক,বেনাপোল: যশোরের শার্শায় ৩ শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থদের ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান এই কমিটির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

 উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু,বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম মনিও আওরঙ্গজেব,। বিএনপি নেতা আয়নাল হক, আব্দুর খালেক, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, জেলা ছাত্রদল কার্যনির্বাহী সদস্য অহিদুজ্জামান অহিদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন,সামর্থবান আমরা  সবাই যদি অসহায় মানুষের পাশে দাড়ায় তবে ঈদ তাদের ঘরে আনন্দ নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়