শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০১:২৮ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও)

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মো. সাহেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ নিয়ে পালানোর সময় নিহতের ছোট ভাই মো. জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দিবাগত রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। আটকরা হলেন- মো. জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নিহত সাহেদ ও তার ছোট ভাই মো. জাহেদ পরিবারের সঙ্গে দুবাই থাকতেন। চান্দগাঁও আবাসিক এলাকায় তাদের দুইটি ফ্ল্যাট আছে। একটি ভাড়া দিয়েছেন। আরেকটিতে গত দুই বছর ধরে তারা দুই ভাই স্ত্রীসহ থাকতেন। গত বছর বড় ভাই সাহেদের বিবাহবিচ্ছেদ হয়।

তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি, ছোট ভাই প্রায়ই মাদকসেবন করে বাসায় চিৎকার-চেঁচামেচি করতেন। গতকাল দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহেদ তার বড় ভাই সাহেদকে বুকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে বড় ভাই মারা গেলে তার লাশ নিয়ে পালানোর চেষ্টা করে। আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করি এবং ছোট ভাই জাহেদ ও তার স্ত্রীকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়