শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০২:৫৫ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবুল না বলায় পাত্রীকে মারধর, জোরপূর্বক বিয়ের ভিডিও ভাইরাল (ভিডিও)

রাজনগরের এক বিয়ের অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও জনমনে ক্ষোভ। অভিযোগ উঠেছে, কনের সম্মতি ছাড়াই এক তরুণীকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফাইমা মনি নামের এক তরুণী কান্নারত অবস্থায় স্পষ্ট ভাষায় বলছেন, “আমি কবুল বলব না।”

তবুও পরিবার ও আত্মীয়রা বারবার বলেন, “বল আলহামদুলিল্লাহ মামনি, কাজী সাব কতক্ষণ বসে থাকবেন!”
কনের আপত্তি থাকা সত্ত্বেও অনুষ্ঠান এগিয়ে চলে। কাজী সাহেব বিয়ের ঘোষণা পড়ে যান।

বিয়েতে কাবিন ধার্য করা হয় ১৫ লক্ষ টাকা, এর মধ্যে ১০ লক্ষ তাৎক্ষণিক, বাকি ৫ লক্ষ পরে পরিশোধযোগ্য। ভিডিওতে আরও দেখা যায়, দোয়ার সময় বলা হয়, “হে আল্লাহ, জামাই যেন মুরগির মতো মেয়ের পিছে দৌড়ায় সারাজীবন!”

বিয়ের এই ধরনে অনেকেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের মানবাধিকার কর্মীরা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
বিস্তারিত ভিডিওতে...

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়