শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৯:২৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগম(৭০) ও ছেলে জামাল হোসেন (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকাল বৃষ্টি থাকায় বাড়ির পালিত একটি গরু খাবার উদ্দেশ্যে ছুটে গিয়ে পকশের এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জিং অবস্থায় রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। পরে গরুকে বাঁচাতে প্রথমে জামাল হোসেন এগিয়ে গেলে সে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম ঘটনাটি জানতে পেরে ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও ছেলে। পরিবারের আরেক সদস্য, জামালের বোন নাজমা, কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত অবস্থায় পড়েছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহতের বিষয়টি গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়