শিরোনাম
◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০২:৫৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে ছয় সন্তান জন্ম দিলেন গৃহবধূ

চট্টগ্রামে এক গৃহবধূ একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন। স্বাভাবিক ডেলিভারিতে জন্ম হওয়া ছয় নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছে। শনিবার (১০ মে) দুপুরে নগরের বেসরকারি ‘ন্যাশনাল হাসপাতালে’ এই ঘটনা ঘটে। নবজাতকের মধ্যে পাঁচজন মেয়ে ও একজন ছেলে।

স্বাভাবিক প্রসবে একসঙ্গে ছয় সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
হাসপাতালের নবজাতক ইউনিট সূত্রে জানা যায়, ছয় নবজাতকের মধ্যে একজন ছাড়া অন্যদের ওজন তুলনামূলকভাবে কম হলেও সবাই ঝুঁকিমুক্ত। তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।

এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের গাইনি বিভাগের ডা. কারিশমা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘গত ৫ বছরে প্রতি মাসেই ন্যাশনাল হাসপাতালে আমার দেখা একসঙ্গে দুই থেকে তিনজন পর্যন্ত নবজাতক জন্মের ঘটনা ঘটেছে।

কিন্তু নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্মের ঘটনা এবারই প্রথম। ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই মা হাসপাতালের লুলু ম্যাডামের (গাইনি বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানা লুলু) তত্ত্বাবধানে রয়েছেন। তার পর থেকে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আমরা সম্ভাব্য জটিলতা আঁচ করতে পেরেছিলাম, তবে শেষমেশ স্বাভাবিকভাবে সফলতার সঙ্গে ডেলিভারি করাতে পেরে গর্বিত।

বাচ্চাগুলো কিছুটা অপরিপক্ব। ৩০ সপ্তাহের মধ্যে প্রসব হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার একটি মধ্যবিত্ত পরিবারের এক নারী চিকিৎসকদের সহায়তায় ছয় সন্তানের জন্ম দেন। সাধারণত সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই একাধিক সন্তান প্রসব হয়ে থাকে। তবে চিকিৎসকদের পূর্বপ্রস্তুতি, দক্ষতা ও অভিজ্ঞতার কারণে স্বাভাবিকভাবে এই ডেলিভারি সম্পন্ন হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়