শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফ মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করেছে: নতুন ৪৪ জনসহ আটক ৫৯ জন

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে আটক ৫৯ জনকে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বড়লেখা উপজেলা থেকে ৪৪ জন এবং কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে আটক ১৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশ ইন করে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে লোকজন অনুপ্রবেশ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বিজিবি ধলই সীমান্তে আটক ১৫ জনকে কমলগঞ্জ থানায় দেয়। বড়লেখার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে আটক ৪৪ জনকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তাদের মধ্যে কেউ ২ বছর আবার কেউ ৫ থেকে ৬ বছর আগে বাংলাদেশ থেকে ভারত গিয়ে বসবাস করছিলেন।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের বিভিন্নভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

‘পুশ ইনের’ ঘটনার পর থেকে জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার আটক ৪৪ জনের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিজিবি তাদের আটক করে থানায় এনে দিয়েছে। আমরা তাদের পরিবার ও আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিচ্ছি।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়