শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে জুলাই আন্দোলনের ৩৩ জন পেল ৩৩ লাখ টাকা

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি : ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে  আহত  গৌরনদী র ৩৩ জনের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিজন আহতকে এক লক্ষ টাকা করে অনুদানের  চেক বিতরণ করা হয়।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায়   উপজেলা পরিষদ সভা কক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন গৌরনদী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির  সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন।
 
২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে বক্তব্য  রাখেন  আহত শিক্ষার্থীর মা মোর্শেদা বেগম, আহত ছাত্রর বাবা মোঃ শাহজাহান শরীফ । আলোচনা শেষে অনুষ্ঠানে জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩৩ জনের মধ্যে ৩৩ লক্ষ টাকার  অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আহতদের পক্ষ থেকে ইউএনও রিফাত আরা মৌরিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়