শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নামি ব্র্যান্ডের মোড়কে অন্য  চাল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে 'নুর জাহান' নামক একটি কোম্পানির চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ভরে প্রতারণার দায়ে নাজমুল হাসান (২২) নামে এক চাল ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার জকসিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। 

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জকসিন পূর্ব বাজারের নাজমুল হাসানের চালের গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী। দণ্ডপ্রাপ্ত নাজমুল বাঙাখাঁ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, নাজমুল হাসান চাল, চিনি তেলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। জকসিনসহ আশপাশের বাজারের দোকানগুলোতে পণ্য সরবরাহ করে সে। তবে সাধারণ মানের পণ্য ক্রয় করে বিভিন্ন নামি-দামি ব্যান্ডের মোড়ক বা প্যাকেটে ব্যবহার করে সেগুলো বাজারে সরবরাহ করতো। এতে প্রতারিত হচ্ছে ক্রেতারা। 

বৃহস্পতিবার সে ১৪ টন চাল (২৮০ বস্তা) জেলা শহরের দক্ষিণ তেমুহনীর একটি আড়ত থেকে নুরজাহান কোম্পানির চাল ক্রয় করে। চালবাহী ট্রাকটি জকসিন পূর্ব বাজারে রেখে সে ট্রাকের মধ্যেই চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ঢুকায়। এনএসআই এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নাজমুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, অধিক মুনাফা লাভের আশায় ৫০ কেজি ওজনের নুরজাহান কোম্পানির ২৮০ টি চালের বস্তা পরিবর্তন করে তীর কোম্পানির চালের বস্তা ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের সরবরাহ না করায় এবং বস্তা পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত নাজমুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, এনএসআই ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়