শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে সহকারিসহ বাস উধাও

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে বাসের সহকারিসহ রাজমহল পরিবহনের একটি বাস নিখোজ হয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। 

মিনিবাস  বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, গতকাল রবিবার রাতে রাজমহলের বাসটি যাত্রীপরিবহন শেষে গোয়ালটামচ নতুন বাসস্ট্যান্ডে পাকিং করে রাখে। বাসের সহকারি(হেলপার) রাজু কে বাসের ভিতরে রেখে বাড়ি চলে যায় চালক। সোমবার সকালে চালক বাসস্ট্যান্ড থেকে বাসটি নিতে আসলে বাস ও সহকারি রাজু কে খুজে না পেয়ে সবাই কে খবর দেয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদ উজ্জামান জানান, বাসস্ট্যান্ড থেকে বাস ও সহকারি নিখোঁজের ঘটনায় একটি তথ্য পেয়েছি। প্রাথমিক অবস্থায় মালিক পক্ষ তাদের খোজা-খুজি করতেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়