শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১০:১৪ রাত
আপডেট : ২১ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় গণহত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে গাজায় চলমান গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী মডেল মসজিদে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সরিষাবাড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ এনামুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী মডেল মসজিদের ইমাম মাওঃ আবুল কাসেমী, সরিষাবাড়ী উলামা পরিষদের পৌর শাখার সভাপতি মাও: জুনায়েদ, মুফতি গোলাম রব্বানী, মাওঃ সানি, ছাত্র প্রতিনিধি ছাবের হোসেন বিপুল, লিমন, রিফাত সরকার, মাহমুদুল হাসানসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-উলামা ও শিক্ষার্থীরা।

পরে সমাবেশে মুসলিম জাতিকে ইজরাইলি সকল পণ্য বয়কট করার আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়