শিরোনাম
◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’ ◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা দোকানির, অতপর...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন (৫০) নামের এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সেলিম সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে। তিনি আটিগ্রাম এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেন। সেই টাকা নিয়ে বাচ্চাটি সেলিমের দোকানে যায়। দোকানে যাওয়ার পর সেলিম শিশুটিকে ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করে।

ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সকালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়