শিরোনাম
◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের দুঃসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে : শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দলের দুঃহসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে। গত ১৭ বছরে যাদেরকে মাঠে পাইনি, তারা এখন দলে ভীড় করছে। তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে। 
 
আজ বৃহস্পতিবার (১৩মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
 
তিনি আরো বলেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, তাদের দোসররা আমাদের মধ্যে গাফটি মেরে বসে আছে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
 
মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ডাঃ কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুছ মাতুব্বর, ইসরাইল মাতুব্বর, কালাম বিশ্বাস প্রমূখ। 
 
 
ফরিদপুর জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের মো:সোহেল মাতুব্বরের সার্বিক পরিচালনা আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা ইমরান হোসেন, মোঃ কিরন, কামাল মাতুব্বর, ছাত্রদল নেতা মোঃ রোমান, রাকিব, রাজীব, আসাদ, শাকিল ও জামাল মোল্লা সহ সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়