শিরোনাম
◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ◈ মোদি কেন ভারতীয়দের এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন? ◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশব্যাপী খুন, ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী খুন, ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে আজ ১২ মার্চ বুধবার সকাল ১০.৩০ টা থেকে সামাজিক কমিটি প্রতিরোধ কমিটি এ মানববন্ধনের আয়োজন করেন।এতে  সভাপতিত্বে করেন কমিটির সভাপতি অধ্যাপক শিপ্রা রায়।

উক্ত আয়োজনে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে। মানাবন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন,বিনোদন নাট্যগোষ্ঠীর পক্ষে রাসেল মিয়া, চাঁদের হাটের পক্ষ থেকে মাহফুজ খান বাদল, সনাক, ফরিদপুরের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে নন্দিতা ঘোষ, সিনিয়র আইনজীবী মানিক কুমার মজুমদার, উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ইমদাদ মিয়া, ধর্ষণের বিরুদ্ধে আমরা সংগঠনের সাধারন সম্পাদক দিল আফরোজ শ্রাবণী ও ব্লাস্ট,
ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী।

বক্তারা সকলেই ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার ঘটনা দ্রুত বিচার এবং সর্ব্বোচ্চ শাস্তি দাবী করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়