শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত-পা বেঁধে আ.লীগের নারী কর্মীকে পিটুনি, পুলিশে সোপর্দ

রাজশাহীতে রুমানা ইসলাম আঁখি নামের আওয়ামী লীগের এক কর্মীকে হাত-পা বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার ওই নারীকে নাশকতার একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আঁখি নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগ কর্মী। তবে তার নামে কোনো মামলা ছিল না।

এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অভিযানে সোমবার দিবাগত রাতে রাজশাহীতে আরও আটজনকে গ্রেপ্তার করেছে 
যৌথবাহিনী। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহ্বায়ক হাফিজুর রহমান সাগর (৪৫) ও ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নয়টি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়