শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম)সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কালাবিবীর দিঘীর মোড়ে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। বুধবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত  নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে পিএবি সড়কের পাশে ১৫ টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, সরকারী জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ পিএবি সড়কের সরকারি জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়