শিরোনাম
◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ  

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মঙ্গলবার সকাল ১০ টায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে নওগাঁ-বগুড়া মহাসড়কে দুইপাশে পাকা-আধাপাকা বসত বাড়ি ও দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। এ অভিযানে সহযোগিতা করেন পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ।

জানা যায়, সড়ক ও জনপথের জায়গায় দীর্ঘদিন ধরে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধভাবে দখল করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী সওজ কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান, উপ পরিদর্শক আব্দুল মান্নান, ফায়ার সার্ভিস সহ বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ