শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ  

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মঙ্গলবার সকাল ১০ টায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে নওগাঁ-বগুড়া মহাসড়কে দুইপাশে পাকা-আধাপাকা বসত বাড়ি ও দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। এ অভিযানে সহযোগিতা করেন পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ।

জানা যায়, সড়ক ও জনপথের জায়গায় দীর্ঘদিন ধরে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধভাবে দখল করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী সওজ কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান, উপ পরিদর্শক আব্দুল মান্নান, ফায়ার সার্ভিস সহ বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়