শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায়  প্রধান শিক্ষক নিহত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান কাঞ্চন (৫৭) নামে কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কাঞ্চন পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়