শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৬ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ইফতেখার আলম বিশাল,  রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার সন্ধ্যার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজশাহীর দিক থেকে একটি অটোরিক্সা গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় চাঁপাই নবাবগঞ্জের দিক থেকে ঢাকাগামী একটি বাস রাজশাহীর দিকে আসছিলো। পথিমধ্যে দামকুড়া থানা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বাস ও অটোরিক্সা উভয়ের গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিক্সাতে থাকা অটোরিক্সা চালক সহ ৯জন যাত্রীই আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া সেলের মুখপাত্র ডা. শঙ্কর কুমার শাহা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর আর বাকি দু’জন মোটামুটি বলা যায়। তবে, হাসপাতালে পৌছানোর আগেই দু’জন মারা গেছেন। তাদের রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এদের কারো নাম, ঠিকানা, পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করা গেলে নিয়ম অনুসারে তাদের লাশ বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান রামেকের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর। 

এ ঘটনায় বাসটির ড্রাইভার ও হেলপারকে আটক করে তাদের মারধর করে পুলিশে দেন এবং বাসটি আটকে রাখেন। এ ব্যাপারে একাধিকবার দামকুড়া থানার অফিসার ইনচার্জ ও তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের নাগালে পাওয়া যায়নি। এ কারণে আইনি প্রক্রিয়ার বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

  • সর্বশেষ