শিরোনাম
◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুমকিতে চাঁদা না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম!

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে ড্রেজার ব্যবসায়ির প্রতিঘনফুট বালুতে ১টাকা হিসেবে দাবিকৃত চাঁদা না দেয়ায় ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করেছে স্থানীয় ছাত্রদলের একটি সংঘবদ্ধচক্র। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবির মোড় এলাকায় এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় ও আহতের সূত্রে জানাযায়, ৫ আগষ্টের পর ছাত্রদল নেতা নেছার মাহমুদ এর নেতৃত্বে একটি চক্র লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকাশ  জমি দখল, চাদাবাজীতে  বেপরোয়া হয়ে উঠে। আজ লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবি মোড় এলাকায় জনৈক ইদ্রিস শিকদারের জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলতে গেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা  নেছার উদ্দিন  ওরফে খাটো নেছার ও যুবদল নেতা মহসিনসহ সংঘবদ্ধ একটি চক্র প্রতি ঘনফুটে ১টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায়  মো: কবির হোসেন(৩৫),মো: আবুল হোসেন (৩০) নামের ২ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করেছে নেছার গং চক্রটি। এসময় ড্রেজারের পাইপ লাইনও ভেঙ্গে ও উপড়ে ফেলা হয়। আহতের ডাকচিৎকারে বালুখলার লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। 

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ছাত্রদল  নেতা নেছার উদ্দিন বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়, রাস্তার ওপর দিয়ে পাইপলাইন বসাতে বাধা দিয়েছি। বালু ব্যবসায়িরা রাস্তার ওপর উচু করে পাইপ লাইন দেয়ায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়শ:ই দুর্ঘটনা ঘটে। একারনেই রাস্তার ভেতর দিয়ে লাইন করতে বলেছি। কথা না শোনায় বকাবকি, তর্কবিতর্ক হয়েছে। 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, বিষটি শুনেছি এবং সাথে সাথে এসআই দেলোয়ার কে ঘটনাস্থলে পাঠিয়েছি।এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
  • সর্বশেষ