শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম : থানায় অভিযোগ 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জনি রায় (৩৮) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। আহত যুবক উপজেলার সিংগী গ্রামের লক্ষন রায়ের ছেলে । এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জনি রায় ।

থানায় করা অভিযোগ থেকে জানা গেছে , বুধবার রাতে (১৫ জানুয়ারী) জমি সংক্রান্ত ব্যাপারে কথা কাটির জেরে জনি রায়ের বড় ভাই লিটন রায় তাকে ঝাপটে ধরেন , এ সময় লিটন রায়ের স্ত্রী পাপিয়া রায়  ইট দিয়ে জনির মাথা ও চোখে আঘাত করেন। সে সময় জনি রায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন।

এসময় জনি রায়ের মাথায় ১৬ টি সেলাই দেওয়া হয় । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার চোখের উন্নত চিকিৎসার জন্য খুলনা যাওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে জনি রায় জানান , আমার ভাই ও ভাবি পূর্বেও আমার মাথায় আঘাত করেছিল আমাকে মেরে ফেলার জন্য । সে সময় আমার মাথায় ৬ টি সেলাই দেওয়া লেগেছিল। এবার আমার চোখের অবস্থা আরো খারাপ ।

এ ঘটনার সুষ্ঠ  বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি । ঘটনার সত্যতা জানতে চেয়ে লিটন রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , এ ঘটনায় একটি  লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ