শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাজেটে অন্তর্বর্তী সরকারের নির্ধারণ করা হোটেল ও রেস্তোরায় বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে রেস্তোরা মালিক ও শ্রমিকরা ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে জেলা বেকারী মালিক সমিতিও একাত্মতা ঘোষণা করে।

ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে ঠাকুরগাঁওয়ের হোটেল, রেস্তোরা মালিক, বেকারি মালিক, শ্রমিক সহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অতুল কুমার পাল, সহ-সভাপতি ওয়াসিম আকরাম, অর্থ সম্পাদক আবুল কাশেম, জেলা বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে ঠাকুরগাঁওসহ সারাদেশের রেস্তোরা ও হোটেল ব্যবসা। এর আগে ভ্যাট ও সম্পূরক শুল্ক ৫ শতাংশ ছিল, তা পরিশোধ করতেই আমরা হিমশিম খেতাম। এখন আরও অতিরিক্ত ১০ শতাংশ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে হোটেল মালিকদের ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিয়েছে।  তাই দ্রুত সময়ের মধ্যে বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর দাবি করেন বক্তারা। তা না হলে একযোগে সকল রেস্তোরা ও খাবার হোটেল বন্ধ সহ বৃহৎ আন্দোলনের হুমকিও দেয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর তারা একটি স্মারকলিপি দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়