শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বিকালে ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় এ যুব সমাবেশের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অপর যুগ্ম-আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ম-আহ্বায়ক খন্দকার ফলজুল হক টুলু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার সামছুল আরেফিন সাগর।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল কাদরী, ফরিদপুর জেলা বিএনপি সদস্য শহীদ পারভেজ, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদুল হক জাহিদ, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু সহ জেলা বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়