শিরোনাম
◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১১:৪১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৩০ লাখ টাকা মুক্তিপণে বিনিময়ে ছাড়া পেলেন অপহৃত জসিম

জিয়াবুল হক, উখিয়া-টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে অপহৃত জসিম উদ্দিন ৩০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীদের হাত থেকে ১০ দিন পর ছাড়া পেয়েছে বলে জানান তার স্বজনরা। অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে ৩০ লাখ টাকায় জমি বিক্রি করে দিয়েছেন বলে জানান তারা।

এ ব্যাপারে টেকনাফের  বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, গত বুধবার ৩০ লাখ টাকার বিনিময়ে জসিম উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, গত ৩০ ডিসেম্বর সোমবার রাত ১১ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়েছিল। সেই দিন রাতে স্বশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার মাথা নিজ মুদির দোকান থেকে জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যাওয়া হয়েছিল।

অপহরণের পর সন্ত্রাসীদের পক্ষে থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন ধরনের নির্যাতন ও মারধর করে পরিবারের কাছে ভিডিও বাতা পাঠানো হয়। অবশেষে ৩০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেন। তার শরীরের বিভিন্ন ধরনের আঘাতে চিহ্ন রয়েছে। তাকে বর্তমানে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসা করানো হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবার থেকে মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশকে। তবে থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্তদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। 

  • সর্বশেষ