শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১৬ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষেট অন্তত ১০ জন।  শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে আধিপত্য বিস্তারে একপক্ষের নেতৃত্ব দেন সাধু মাতুব্বর এবং অপরপক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের মিরাজ সিকদার। সম্প্রতি সাধু মাতুব্বরের দলের আজিম ফকিরের সাথে মিরাজ সিকদারের দলের রিপন সিকদারের দোকানের কর্মচারীর কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ নভেম্বর আজিম ফকিরকে (১৯) পিটিয়ে আহত করে মিরাজ সিকদারের পক্ষের লোকজন। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা চলছিল। এ নিয়ে শনিবার সকালের দিকে দু'পক্ষের লোকজন মুনসুরাবাদ বাজারে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।

এরপরই দু'পক্ষের কয়েকশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় মিরাজ সিকদারের দলের চুন্নু সিকদার, নুরু শেখ ও ফরহাদ শেখের বাড়ি ভাঙচুরের করা হয়। একই সাথে ফরহাদ শেখের একটি মাইক্রোবাসও ভাঙচুর হয়। সংঘর্ষে গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাধু মাতুব্বরের সমর্থক রোমান মিয়া (২৬) এবং মিরাজ সিকদারের দলের শিপন সিকদার (৩০)। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বাকি আহতদের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মিরাজ সিকদারের সমর্থক বিপ্লব ফকির (৩০) ও নুর ইসলাম (৪৫)। অন্য আহত ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়