শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৯:৪৪ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ'লীগের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দিবো না : মাসুদ সাইদী

ম‌শিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশে আ'লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না আমরা। মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু আ'লীগের নাম ব্যবহার করে হয়। কিন্তু ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না, সুতার নাটাই কিন্তু মোদির হাতে আর হাসিনা তার পুতুল মাত্র। সুতারং ওই সুতার টানে নাচে যে হাসিনা ওই হাসিনার কথায় বাংলাদেশ চলবে না।


শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটিভাংগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপ‌তি মাওলানা এস এম আবু দাউদের সভাপ‌তিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালামে সঞ্চালনায় ইউনিয়ন জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি ইসলাম পরিপূরক কল্যাণমূখী রাষ্ট্র গড়তে চাই, এর জন্য কিছু সৎ ও যোগ্য নাগরিক দরকার। আপনি যদি সৎ হন, যোগ্যতা না থাকে, আবার যদি যোগ্যতা না থাকে সৎ হন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। কারন অসৎ হলে আপনি লুটপাট করে ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবেন।

আমরা দেখেছি এই হাসিনা সরকারের একজন মন্ত্রীর বিদেশে কিছু বাড়ি পাওয়া গেছে। নাম তার সাইফুজ্জামান তিনি ভূমি মন্ত্রী ছিলেন, ইংল্যান্ডে তার বাড়ি পাওয়া গেছে ৬৪০টি। যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা। এই খুনি হাসিনা কিছু দিন আগে দম্ভের সহিত বলেছিলো আমার বাড়ির কাজের লোক ৪ শত কোটি টাকা মালিক। হেলিকপ্টার ছাড়া নাকি তিনি চলে না, তাহলে তারা বাংলাদেশটাকে কি ভাবে লুটেপুটে খেয়েছে দেশের মানুষ তার স্বাক্ষী। আমরা এর জন্য বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সৎ ও যোগ্য কিছু মানুষের মাধ্যমে।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলার সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, মাটিভংগা ইউনিয়নের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমূখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়