শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৩৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল; মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মোছা. ফোয়ারা সুলতানা(৫৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার গোমনাতী পাঙ্গাঁ সড়কের স্কুলপাড়া গ্রামের আবু সাঈদের নির্মাণাধীন বাড়ীর সামনে ঘটনাটি ঘটে। মৃত ফোয়ারা সুলতানা ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর স্ত্রী।

মৃত নারীর ছেলে জাফর ইকবাল জানান,আমার মা একাই বাড়ীতে থাকেন। আমি জলঢাকায় থাকি। মা মাঝে মধ্যে আমার ওখানে যাতায়াত করতো। আজ লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে মায়ের মরদেহ দেখতে পাই। কিভাবে মারা গেছে তা জানি না।

ডোমার থানা এসআই মিজানুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বেলা দুইটার দিকে জনৈক ব্যক্তি এক্সসিডেন্ট হয়েছে দাবী করে পানীর জন্য চিৎকার করে। এলাকাবাসী তার পানি নিয়ে এসে দেখতে পায় একজন নারী আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। তাৎক্ষনিক উপস্থিত লোকজন চিকিৎসার জন্যে আহত নারীকে ভ্যানে তুলে দেন। ভ্যানে উঠার পর সেই নারী মারা গেছে বলে নিশ্চিত হন। 

এরই মধ্যে পানির জন্যে চিৎকার করা জনৈক লোকটি পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ডোমার থানা দায়িত্বরত কর্মকর্তা এসআই কাজল কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহের সাথে এনআইডি কার্ড পাওয়ায় পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়েছে।মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ