শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:২৫ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই স্থান থেকে অজ্ঞাতপরিচয় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জালকুঁড়ি দশপাইল এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তরুণ-তরুণী আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সময় সংবাদকে বলেন, সোমবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি দশপাইল এলাকায় সড়কের পাশে তরুণ-তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, নিহত নারীর পরনে রয়েছে গোলাপি রঙের ছাপার সালোয়ার ও লাল রঙের ছাপার প্রিন্টের কামিজ এবং পুরুষের পরনে চেক শার্ট ও জিন্স প্যান্ট। ওই নারীর ওড়নায় একটি চিরকুট পেঁচানো ছিল। সেখানে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন।’

ওসি জানান, নিহত তরুণের বয়স আনুমানিক ২৫ বছর এবং তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তাদের মরদেহের মুখের ভেতর থেকে বিষাক্ত দুর্গন্ধ বের হচ্ছে। মরদেহের পাশের একটি বিষাক্ত বোতলও পাওয়া গেছে। সেটির ভেতর থেকে দুর্গন্ধ বের যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করে থাকতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি এবং আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যাবে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়