শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে পাওয়া সাড়ে ৭ লাখ টাকার স্বর্ণের নেকলেস ফেরত দিলেন রিকশাচালক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ শহরে রিকশা চালান দিগন্ত কুমার দাস। প্রতিদিনের মতো গত রোববার সকালেও রিক্সা নিয় বের হন তিনি। রাস্তায় পরে থাকা প্রায় ৫ ভরি ওজনের সোনার নেকলেস পান তিনি,যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা।সেটি মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এই রিকশাচালক। 

রিকশাচালকের এই মহানুভবতার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর প্রশংসায় ভাসছেন রিকশাচালক দিগন্ত কুমার দাস।সিঙ্গাপুর প্রবাসী রাশেদ হোসেন জানান,স্ত্রী ও সন্তানদের নিয়ে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রাম থেকে ঝিনাইদহ শহরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ে পৌঁছলে অজান্তে স্ত্রীর গলায় থাকা সাড়ে ৫ ভরি ওজনের নেকলেসটি গলা থেকে পড়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে নেকলেস খোঁজাখুঁজি করতে থাকেন রাশেদ। কিন্তু কোন স্থানে পড়েছে সেটি নির্দিষ্ট জানা ছিল না।

তিনি আরও জানান,এরপর শহরে মাইকিং ও বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপে পোস্ট দেওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক পর রিকশাচালক দিগন্ত কুমার দাস তার সঙ্গে যোগাযোগ করেন এবং নেকলেসটি ফেরত দেন। তিনি রিকশাচালকের এই মহানুভবতা দেখে বিস্মিত হয়েছেন। উপহার স্বরূপ তাকে একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন।

রিকশাচালক দিগন্ত কুমার দাস বলেন,তিনি অন্য একজনের কাছ থেকে ভাড়া নিয়ে রিকশা চালান। তার বাবা প্রতিবন্ধী ও মা গৃহিণী। রিকশা চালিয়ে যা আয় হয় সেটি দিয়েই সংসার চলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে একটি সোনার নেকলেস পড়ে পান। এরপর তিনি ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিক খুঁজছিলেন। মাইকিং শুনে তিনি প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন। নেকলেসের মালিক তাকে একটি মোবাইল উপহার দিয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে রিকশা চালান দিগন্ত কুমার দাস। প্রতিদিনের মতো রোববার সকালেও রিকশা চালাতে বের হন তিনি। হঠাৎ পড়ে পান সাড়ে ৫ ভরি স্বর্ণের নেকলেস। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা। তবে এত দামি জিনিস পেয়েও তার লোভে পড়েননি দিগন্ত। পড়ে পাওয়া স্বর্ণ মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার এই মহানুভবতার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর প্রশংসায় ভাসছেন রিকশাচালক দিগন্ত কুমার।    

জানা যায়, নেকলেসটি ছিল সিঙ্গাপুর প্রবাসী রাশেদ হোসেনের স্ত্রীর। এই দম্পতি কালীগঞ্জের হেলাই গ্রাম থেকে ঝিনাইদহ শহরে তার এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হারিয়ে যায় গয়নাটি।    

রাশেদ হোসেন জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার জন্য রওনা হন। কালীগঞ্জ শহরে অজান্তে তার স্ত্রীর গলায় থাকা সাড়ে ৫ ভরি ওজনের নেকলেসটি গলা থেকে পড়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন রাশেদ। তবে কোথায় পড়েছে তা তিনি নিশ্চিত ছিলেন না।

তিনি আরও জানান, এরপর শহরে মাইকিং করা হয়। প্রায় ঘণ্টাখানেক পর রিকশা চালক দিগন্ত কুমার দাস তার সাথে যোগাযোগ করেন এবং নেকলেসটি ফেরত দেন। তিনি রিকশাচালকের এই মহানুভবতা দেখে বিস্মিত হয়েছেন। সততার পুরস্কার হিসেবে তাকে একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন রাশেদ।

এ বিষয়ে রিকশাচালক দিগন্ত কুমার দাস বলেন, তিনি ভাড়া নিয়ে রিকশা চালান। রোববার সকালে শহরের জনতা ব্যাংক মোড়ে সোনার নেকলেসটি পান। এরপর তিনি ফেরত দেয়ার জন্য প্রকৃত মালিক খুঁজছিলেন। মাইকিং শুনে নিশ্চিত হওয়ার পরই তিনি সেটি ফেরত দিয়েছেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়