শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৬ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে কলেজের নিয়োগে স্বেরাচারীতা ও অর্থ আত্মসাতের অভিযোগ

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়ের পাড় আদর্শ কলেজের অধ্যক্ষ ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নিয়োগে স্বেচ্ছাচারীতার  অভিযোগ।  
রোবার দিনব্যাপী শিক্ষার্থীরা  ক্লাশ বর্জন করে দুই শিক্ষকের অপসারণের দাবিতে করেছেন  আন্দোলন । এমতাবস্হায় মুখ থোবড়ে পড়েছে কলেজের চলমান পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা। 

জানা যায়, অর্থ আত্মসাৎ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষাবিরোধী কর্মকান্ডের অভিযোগে অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার ও সহযোগী হিসেবে অধ্যাপক আব্দুর রশিদকে অপসারনে জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 

অভিযোগ রয়েছে, অধ্যক্ষ মনিরুল হক সরকার ও তার সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত নিয়মবহির্ভূত  পন্থায়  কলেজের অর্থ আত্মসাৎ ও  নিয়োগের স্বেচ্ছাচারিতা সাথে জড়িত।  এছাড়াও অধ্যক্ষ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ( মাউশি) কর্তৃক নির্ধারিত ফি হতে অতিরিক্ত টাকা ছাত্র-ছাত্রীদের নিকট হতে জোরপূর্বক আদায় করতেন। 
চলতি বছরে দ্বাদশ শ্রেণীর ভর্তি ফি ১৫০০ টাকা নির্ধারিত করা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে আড়াই হাজার টাকা। 

২০১৬ সালে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ হলে বিষয়টি  তদন্তে দুর্নীতি সাব্যস্ত হলেও   তৎকালীন সরকারদলীয় এমপি’র হস্তক্ষেপে তিনি রক্ষাপান। 
কলেজটিতে আইসিটি ল্যাব থাকলেও একদিনের জন্য আইসিটি ল্যাবের ক্লাশ না করিয়ে ব্যবহারিক পরীক্ষায়  ৫ শত টাকার  বিনিময়ে ২৫ নাম্বারের নিশ্চয়তা দিয়ে থাকেন।  

এ বিষয়ে কোড়ের পাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনিরুল হক সরকার বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বানানো। বর্তমানে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যে ব্যবস্থা গ্রহন করা হবে তা আমি মেনে নেব। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, অভিযোগের বিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ